সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

লাইফ লাইন যেন মরণ ফাঁদ!

জাতীয় সড়ক নয়, যেন মরণ ফাঁদ। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন যানবাহন চালকরা।অভিযোগ মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনাও।  কুমারঘাট মহকুমার পেঁচারথল থেকে নবীনছড়া পর্যন্ত বেহাল অবস্থা আসম-আগরতলা জাতীয় সড়কের। বিশাল আকার গর্ত আর জল কাদায় পরিপূর্ণ রাজ্যের লাইফ লাইন।দুর্ভোগে যানচালক, যাত্রী  সাধারণ থেকে পথচারীরা। এই জাতীয় সড়ক ধরেই প্রতিদিন চলাচল করে ছোট বড় অসংখ্য যানবাহন। আর সেই গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের ক্ষেত্রে উদ্যোগ নেই সংশ্লিষ্টদের বলে অভিযোগ।সংস্কারের অভাবে রাস্তার বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বর্ষায় সেই গর্তেই আটকে পড়ছে ছোট বড় প্রচুর গাড়ি। কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে রাজ্যের প্রধান এই লাইফ লাইনটি। ভোগান্তির শিকার রাস্তায় চলাচলকারী যানচালকরা।নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। চালকদের অভিযোগ, দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে এমন অবস্থা হয়ে আছে রাস্তাটির। বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে বলে জানান তিনি। বিশেষ করে রাস্তার এই অবস্থায় রোগীদের হাসপাতালে নিয়ে যেতে প্রচন্ড সমস্যায় পড়তে হয় তাদেরকে।

বেহাল রাস্তা সংস্কারে উদাসীনতার অভিযোগ উঠেছে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে। ভুক্তভোগীরা চাইছেন দ্রুত যান চলাচলের উপযোগী করে দেওয়া হোক রাস্তা।

Related Posts

Scroll to Top