পুকুরের জল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধলাবিল পাল পাড়া এলাকায়। বুধবার স্থানীয় লোকজন এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় খোয়াই ধলাবিল পাল পাড়া এলাকার বাসিন্দা বিনোদ ভূমিজের পুকুরের জলে। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ছুটে আসে লোকজন। প্রথমে মৃতদেহ কেউ সনাক্ত করতে পারেনি।পরে খোঁজ খবর নিয়ে স্থানীয়রা জানতে পারে মৃত ব্যক্তির নাম বিমল তাঁতি। বাড়ি চাম্পাহাওর এলাকায়।ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। স্থানীয় এক ব্যক্তি জানান, মৃত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল।
কিভাবে এই ব্যক্তির মৃত্যু হল এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।দাবি উঠেছে পুলিসের তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ বের করার।


















