এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল চলছে রাজ্যের বিভিন্ন ব্লকে। এর ব্যতিক্রম নয় চন্ডীপুর ব্লকও । এই ব্লকের অধীনে মাইলং, সিঙ্গিরবিল, জামতৈল বাড়ি এবং গোলকপুরসহ মোট চারটি এডিসি ভিলেজ রয়েছে। এই চারটি এডিসি ভিলেজে মোট ত্রিশটি আসন রয়েছে এবং এগারোটি পোলিং স্টেশন রয়েছে। মোট ভোটার রয়েছেন ৬০৭০জন।এরমধ্যে পুরুষ ভোটার ২৯৭৪ এবং মহিলা ভোটার ৩০৯৬ জন।১ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারী হবার পর ব্লক অফিসে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিচ্ছেন ।আট সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। একথা জানান ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস। তিনি জানান মনোনয়ন জমাকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই। । ইতিমধ্যে সর্বদলীয় বৈঠকও হয়েছে নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে।
নির্বাচন যাতে অবাধ হয় তার জন্যে ব্লক এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে।৮ সেপ্টেম্বরই জানা যাবে ৪ টি ভিলেজ কমিটি ৩০টি আসনে কয়টি মনোনয়ন জমা পড়ল।


















