সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • জেলার খবর
  • কৈলাশহর দুই ব্লকে এক ভিলেজে কংগ্রেস, জয়জয়কার তিপ্রা মথা-বি জে পি’র!
Image

কৈলাশহর দুই ব্লকে এক ভিলেজে কংগ্রেস, জয়জয়কার তিপ্রা মথা-বি জে পি’র!

হীরাছড়া ভিলেজে কংগ্রেস জয়ী হলেও, কৈলাশহরের দুটি ব্লকের আর কোন ভিলেজ কমিটি দখল করতে পারেনি কংগ্রেস। এদিকে, তিপ্রা মথা- বি জে পি’র ব্যাপক বিজয়ে কর্মী-সমর্থকদের মধ্যে উল্লাস।

সোমবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে কৈলাশহর মহকুমার দুই ব্লকে চলে ভোট গণনা।গৌরনগর ব্লকের অধীন হীরাছড়া, দেওড়াছড়া এবং ঊনকোটি এই তিনটি এ ডি সি ভিলেজের মধ্যে নয় আসন বিশিষ্ট হীরাছড়া এ ডি সি ভিলেজে ছয় আসনে কংগ্রেস দল জয় লাভ করে এবং বিজেপি তিন আসনে জয় লাভ করে। দেওড়াছড়া ভিলেজের নয় আসনের মধ্যে কংগ্রেস চারটি আসনে, বিজেপি তিনটি আসনে এবং ত্রিপ্রা মথা দুইটি আসনে জয় লাভ করায় দেওড়াছড়া এডিসি ভিলেজটি ত্রিশঙ্কু হয়ে যায়। অন্যদিকে, ঊনকোটি এ ডি সি ভিলেজের সাতটি আসনের মধ্যে বি জে পি পাঁচটি আসনে এবং তিপ্রা মথা দুইটি আসনে জয় লাভ করে। অপরদিকে, চন্ডীপুর ব্লকের অধীন সিঙ্গিরবিল, মাইলং, গোলকপুর এবং জামতৈলবাড়ি এই চারটি এ ডি সি ভিলেজের মধ্যে সাত আসন বিশিষ্ট জামতৈল বাড়ি ভিলেজে বি জে পি দুইটি আসনে জয় লাভ করলেও পাঁচ আসনে তিপ্রা মথা জয় লাভ করে এ ডি সি ভিলেজটি দখল করে তিপ্রা মথা। সাত আসন বিশিষ্ট মাইলং এডিসি ভিলেজের সাতটি আসনেই তিপ্রা মথা জয় লাভ করে এ ডি সি ভিলেজটি দখল করে নেয়। সাত আসন বিশিষ্ট সিঙ্গিরবিল ভিলেজের তিন আসনে তিপ্রা মথা জয় লাভ করে এবং চার আসনে জয় লাভ করে এ ডি সি ভিলেজটি বিজেপি দখল করে। নয় আসন বিশিষ্ট গোলকপুর এ ডি সি ভিলেজের দুই আসনে তিপ্রা মথা জয় লাভ করলেও সাত আসনে জয়লাভ করে গোলকপুর এ ডি সি ভিলেজটি বিজেপি দখল করে।

 কড়া নিরাপত্তার মধ্যেই গননা সম্পন্ন হয়েছে এবং গননাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Related Posts

Scroll to Top