সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • খেলা
  • ‘ঘরের মাঠে সিংহ, বাইরে বিড়াল’, বৈভব-অভিষেকের ব্যাটিং নিয়ে বিস্ফোরক ভারতীয় বিশ্বচ্যাম্পিয়ন প্রাক্তনী
Image

‘ঘরের মাঠে সিংহ, বাইরে বিড়াল’, বৈভব-অভিষেকের ব্যাটিং নিয়ে বিস্ফোরক ভারতীয় বিশ্বচ্যাম্পিয়ন প্রাক্তনী

 সীমিত ওভারের ক্রিকেটে ভারতের টপ অর্ডারে বর্তমানে তারকার ছড়াছড়ি। তবে সম্ভবত সবথেকে চর্চিত দুই ওপেনারের নাম হল বৈভব সূর্যবংশী  এবং অভিষেক শর্মা । দুই তরুণ বাঁ-হাতি ব্যাটার নিজের আগ্রাসী ব্যাটিংয়ে বিশ্বের বোলারদের ত্রাস হয়ে উঠেছেন। এই দুই তারকার প্রশংসা করলেও, তাঁদের নিয়ে উদ্বেগও প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাতিল।

সন্দীপ পাতিলের মতে দুই তরুণ ব্যাটারই বিধ্বংসী ব্যাটিং করতে সক্ষম, তবে বিদেশের মাঠে স্যুইং সহায়ক পরিবেশে তাঁরা সমস্যায় পড়েন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্দীপ পাতিলকে বলতে শোনা যায়, ‘আমি ওদের ব্যাটিং নিয়ে একটা কথা বলতে চাই। বৈভব সূর্যবংশী এবং অভিষেক শর্মাকে সম্মান জানিয়েই বলছি, ওরা যখন দেশের বাইরে সফর করে যেখানে বল হালকা স্যুইং করে, তখন ওরা সমস্যায় পড়ে। এই দুই তরুণ খেলোয়াড়কে নিজেদের খেলার এই দিকটায় নজর দিতে হবে এবং উন্নতি করতে হবে। ঘরের মাঠে সিংহ, বাইরে বিড়াল, এমনটা হলে চলবে না।’

Related Posts

Scroll to Top