সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • খেলা
  • দ্রুততম’ সেঞ্চুরি হাঁকিয়ে নতুন রেকর্ডের মালিক অভিষেক!
Image

দ্রুততম’ সেঞ্চুরি হাঁকিয়ে নতুন রেকর্ডের মালিক অভিষেক!

কেরিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি হাঁকালেন অভিষেক শর্মা। আর সেই সেঞ্চুরি হাঁকানোর পথেই রেকর্ড গড়ে ফেললেন ভারতীয় ওপেনার। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্য়াচে খেলতে নেমেছে ভারত। ম্য়াচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরান। ভারতের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন স্যামসন-অভিষেক জুটি। আর শুরু থেকই চালিয়ে খেলা শুরু করেন অভিষেক। প্রথম ম্য়াচে ৮২ রান করেছিলেন। তৃতীয় ম্য়াচে শতরানও করলেন, আর বিশ্বরেকর্ডও গড়লেন। 

অভিষেক-স্যামসনের ব্যাটিং তাণ্ডবে পাওয়ার প্লে-র মধ্য়েই একশো রানের গণ্ডি পেরিয়ে গিয়েছিল ভারতীয় দল। অভিষেক নিজে মাত্র ৩০ বলে সেঞ্চুরি পূরণ করেন। টেস্ট খেলিয়ে দেশের কােনও ব্য়াটারদের মধ্য়ে এটাই দ্রুততম সেঞ্চুরি। তাও আবার তিন ফর্ম্য়াট মিলিয়ে। অর্থাৎ এতদিন বিশ্ব ক্রিকেটে যে দেশগুলো টেস্ট খেলে, তাদের কোনো ব্যাটারই ৩০ বল বা তার কম বলে সেঞ্চুরি হাঁকাতে পারেননি। 

অভিষেকের ইনিংস শেষ হয় তাঁর সেঞ্চুরির পরই। রশিদ খানের শিকার হয়ে ফিরতে হয় বাঁহাতি ভারতীয় ওপেনারকে। কিন্তু তার আগে রীতিমত তাণ্ডব চালিয়ে গেলেন যেন মাঠে। নিজের ইনিংসে নয়টি বাউন্ডারি ও ১১টি ছক্কা হাঁকিয়েছিলেন অভিষেক। যখন আউট হয়ে ফিরছেন, তখন নামের পাশে জ্বলজ্বল করছে ৩৪ বলে ১০৮ রান। 

 টেস্ট খেলিয়ে দেশের ব্যাটারদের মধ্য়ে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ২২ গজে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন অভিষেক।এদিকে, নিয়মরক্ষার টি-টোয়েন্টি ম্য়াচেও বৈভব সূর্যবংশীকে না খেলানো নিয়ে সমালোচনা হচ্ছে। ভারতের প্রথম একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, যশ ঠাকুর, যশপ্রীত বুমরা

Related Posts

Scroll to Top