সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • খেলা
  • সুপারের দৌড় থেকে পিছিয়ে গেল লালবাহাদুর ব্যায়ামাগার
Image

সুপারের দৌড় থেকে পিছিয়ে গেল লালবাহাদুর ব্যায়ামাগার

ব্লাড মাউথের সঙ্গে ম্যাচ ড্র হতেই সুপারের দৌড় থেকে পিছিয়ে গেল লালবাহাদুর ব্যায়ামাগার। সোমবার ত্রিপুর ফুটবল এসোসিয়েশন পরিচালিত চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল আসরে ভাইটাল ম্যাচে মুখোমুখি হয় ব্লাডমাউথ ক্লাব ও লাল বাহাদুর ব্যায়ামাগার।এদিন ব্লাড মাউথের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে সুপারের দৌড় থেকে পিছিয়ে গেলো লালবাহাদুর ব্যায়ামাগার। ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় লালবাহাদুর ব্যায়ামাগার। ফলে অনেকটা চাপে ছিলো ব্লাডমাউথ ক্লাবের ফুটবলাররা। ম্যাচের ৬ মিনিটে মিলন সিং, ৪৪ মিনিটে জোনি লালরেম রোয়াতা এবং প্রথমার্ধের ইনজুরি সময়ে সাংঙ্গা গোল করে লালবাহাদুর-কে ৩-০ গোলে এগিয়ে দেয়। ম্যাচে পিছিয়ে থেকে খেলতে থাকা ব্লাডমাউথ ক্লাব দ্বিতীয়ার্ধে ছন্দে ফিরে। ম্যাচের ৮১ ও ইনজুরি টাইমে পারভেজ ভুইঁয়া জোড়া গোল এবং ৮৫ মিনিটে ডাকেশ্বর সিং এর গোলের সুবাদে ম্যাচে সমতা ফিরে আসে। ম্যাচে ২১ মিনিটে লালবাহাদুর ও ব্লাডের ফুটবলারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।একে কেন্দ্র করে রেফারি বিশ্বজিৎ দাস লালবাহাদুর ব্যায়ামাগারের ফুটবলার ভক্তপদ জমাতিয়া এবং ব্লাডমাউথ ক্লাবের ফুটবলার সুরজ মেইতি-কে লালকার্ড দেখান। এদিনের ম্যাচের ফলে ব্লাডমাউথ ক্লাবের সংগ্রহ ৬ ম্যাচে ১০ পয়েন্ট এবং লালবাহাদুর ব্যায়ামাগারের সংগ্রহে ৬ ম্যাচে ৮ পয়েন্ট।

Related Posts

Scroll to Top