দীর্ঘ বছর পর হওয়া ফুটবল আসরে চ্যাম্পিয়নের শিরোপা দখল করলো লেফুঙ্গা সিনোড স্কুল। চলতি বছরের ২৬ আগস্ট থেকে কামালঘাট স্কুল মাঠে শুরু হয়েছিল আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা।কামালঘাট স্পোটিং ক্লাবের উদ্যোগে দীর্ঘ ১২ বছর পর হয় এই টুর্নামেন্ট। রবিবার হয় টুর্নামেন্টের ফাইন্যল ম্যাচ। কামালঘাট স্কুল মাঠে ফাইনালে মুখোমুখি হয় লেফুঙ্গা সিনোড স্কুল ও সেন্ট্র আন্দ্রে স্কুল। এদিন কামালঘাট স্কুল মাঠে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস, এিপুরা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা।ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অতিথিরা।আলোচনা করতে গিয়ে ভারপ্রাপ্ত জিলা সভাধিপতি বলেন দেশ ও দেশের বাইরে যাতে খেলোয়াড়রা অংশ গ্রহণ করে সাফল্য পেতে পারেন সেলক্ষে সরকার কাজ করছে।
এদিকে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের মধ্যে। ম্যচে সেন্ট্র আন্দ্রে স্কুল-কে ২-১ গোলে পরাজিত করে লেফুঙ্গা সিনোড স্কুল চ্যাষ্পিয়ন খেতাব অর্জন করে। ম্যাচ শেষে চ্যাষ্পিয়ন দল সিনোড স্কুলের ফুটবলারদের হাতে ৫ হাজার টাকা সহ ট্রফি এবং রার্নাস দল সেন্ট্র আন্দ্রে স্কুলের হাতে ৩ হাজার টাকা সহ ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা।




















