সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

বহু ভিলেজ কমিটিতে বহুমুখী লড়াই!

এডিসি ভিলেজ কমিটির নির্বাচনের মনোনয়ন পত্র স্ক্রুটিনি সম্পন্ন। রাজ্যের বিভিন্ন ব্লকের সঙ্গে বুধবার কুমারঘাট ব্লকেও হয় মনোনয়ন পত্র স্ক্রুটিনি । ২৮ সেপ্টেম্বর ত্রিপুরায় ভিলেজ কাউন্সিল নির্বাচন। কুমারঘাট পঞ্চায়েত সমিতির হলঘরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলির প্রতিনিধি ও প্রার্থীদের উপস্থিতিতে চলে মনোনয়নপত্র বাছাই পর্ব। গোটা প্রক্রিয়াকে ঘিরে ব্লক চত্বরে মোতায়েন ছিল নিরাপত্তা বাহিনী। শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয় মনোনয়নপত্ স্ক্রুটিনির কাজ।

কুমারঘাট ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার সুশান্ত দত্ত জানান,  ব্লকের মোট ৬৭টি আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা হবে। তিনি তথ্য তুলে ধরে জানান, বিজেপির ৫৫ জন, তিপ্রা মথার ৬৫ জন, সিপিআইএম-এর ১৫ জন এবং কংগ্রেসের ২৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়াও ২৬ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। সবমিলিয়ে মোট ২২৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার।

রাজনৈতিক দলের প্রতিনিধি ও প্রার্থীদের উপস্থিতিতে কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় গোটা প্রক্রিয়া।

এখন সকলের নজর ভোটগ্রহণের দিকে। মনোনয়নপত্র বাছাই পর্ব শেষ হওয়ায় কুমারঘাট ব্লকে শুরু হয়েছে নির্বাচনী লড়াইয়ের পরবর্তী প্রস্তুতি।

Related Posts

Scroll to Top