• হোম
  • আগরতলা
  • দুর্গোৎসবকে সামনে রেখে পুর নিগমের প্রস্তুতি!
Image

দুর্গোৎসবকে সামনে রেখে পুর নিগমের প্রস্তুতি!

সামনেই দুর্গোৎসব।ইতিমধ্যেই দুর্গোৎসবকে সামনে রেখে প্রস্তুতি সেরে নিচ্ছে আগরতলা পুর নিগম। আগরতলা শহরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমস্ত দর্শনার্থীরা যেন সুন্দরভাবে পুজো দেখতে পারেন সেজন্য প্রতিবছর প্রস্তুতি নিয়ে থাকে পুর নিগম। পাশাপাশি হাওড়া নদীর দশমীঘাটে প্রতিমা নিরঞ্জন যেন সঠিকভাবে সম্পন্ন হয় এজন্যও ব্যবস্থা নিয়ে থাকে নিগম। এসব নিয়ে মঙ্গলবার পুর নিগমের কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদারের পৌরহিত্য বৈঠক হয়।সেখানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর, কমিশনার সাজু ওয়াহিদ সহ অন্যান্যরা। বৈঠক নিয়ে মেয়র দীপক মজুমদার বলেন,প্রতি বছরের মতো এবছরও শহর আগরতলায় শারদীয় উৎসবকে কেন্দ্র করে কোনরকম অপ্রীতিকর ঘটনা বা কোন অসুবিধার সম্মুখিন যেন তৈরি না হয়, নিরাপদে সমস্ত দর্শনার্থীরা যেন পুজো উপভোগ করতে পারেন সে কথা মাথায় রেখে চলছে কাজ। তিনি জানান রাস্তাঘাট ,ড্রেন সংস্কার সহ অন্যান্য উন্নয়নমূলক দিকগুলোর দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিমা নিরঞ্জনের বিষয়েও তিনি বলেন, দশমীঘাটেও অন্যান্য বছরের মতো এবছরও আরও আধুনিক ও সঠিক ব্যবস্থাপনা রাখা হবে।যেন সুন্দর ও নির্বিঘ্নে প্রতিমা নিরঞ্জন হয়।

এদিকে পুর নিগমের তরফে এবছরও নিগম এলাকার ৫ টি সেরা ক্লাবকে সেরা শারদ সন্মাননাও দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

Related Posts

Scroll to Top