সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • খেলা
  • বিশ্বের প্রথম অধিনায়ক হিসাবে এই কীর্তি গড়লেন শুভমন, ডাবল সেঞ্চুরিতে একাধিক বিশ্বরেকর্ড!
Image

বিশ্বের প্রথম অধিনায়ক হিসাবে এই কীর্তি গড়লেন শুভমন, ডাবল সেঞ্চুরিতে একাধিক বিশ্বরেকর্ড!

গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে রেকর্ডের শিখরে শুভমন গিল। ইনিংস ওপেন করতে নেমে ১৩৩ বলে ২২৩ রানের অপরাজিত, ম্যাচ জেতানো ইনিংস খেললেন ভারত অধিনায়ক।

গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে রেকর্ডের শিখরে শুভমন গিল। ইনিংস ওপেন করতে নেমে ১৩৩ বলে ২২৩ রানের অপরাজিত, ম্যাচ জেতানো ইনিংস খেললেন ভারত অধিনায়ক

ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এটা তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। শীর্ষে রোহিত শর্মার ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে করা ২৬৪ রান। দুই নম্বরে নিউজ়িল্যান্ডের মার্টিন গাপ্টিলের ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অপরাজিত ২৩৭ রানের ইনিংস।

গ্লেন ম্যাক্সওয়েলের পর দ্বিতীয় ব্যাটার হিসাবে রান তাড়া করতে নেমে ডাবল সেঞ্চুরি করলেন শুভমন। ম্যাক্সওয়েল বিশ্বকাপে ২০১ রান করেছিলেন।

রান তাড়া করতে নেমে শুভমনের অপরাজিত ২২৩ রান ওয়ান ডে-তে তো বটেই, লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস। ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগে সৌম্য সরকারের ২০৮ রানের রেকর্ড ভেঙে গেল।

১১৭ বলে ২০০ রান করলেন গিল। ওয়ান ডে ক্রিকেটে এটা দ্রুততম ডাবল সেঞ্চুরি।

বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামে ঈশান কিষাণ ১২৬ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। সেটাই ছিল দ্রুততম ডাবল সেঞ্চুরি। সেই রেকর্ড ভেঙে দিলেন শুভমন।

বিশ্বের প্রথম অধিনায়ক হিসাবে টেস্ট ও ওয়ান ডে – দুই ফর্ম্যাটে ডাবল সেঞ্চুরি করলেন শুভমন। গত বছর বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ২৬৯ রান করেছিলেন তিনি।

৬২ বলে শুভমনের সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে দ্রুততম। ভেঙে গেল ২০১১ সালে ইনদওরে বীরেন্দ্র সহবাগের ৬৯ বলে সেঞ্চুরির নজির।

ভারতের মধ্যে সবচেয়ে কম ইনিংস খেলে ১১টি ওয়ান ডে সেঞ্চুরি করলেন গিল। ৬৮ ইনিংসে। ভেঙে গেল বিরাট কোহলির ৮২ ইনিংসে ১১ সেঞ্চুরির রেকর্ড।

৮৯ বলে ১৫০ পূর্ণ করলেন শুভমন। ভারতীয়দের মধ্যে দ্রুততম। ঈশান কিষাণের বাংলাদেশের বিরুদ্ধে ২০২২ সালে ১০৩ বলে ১৫০ পূর্ণ করার রেকর্ড ভাঙল। – IANS

Related Posts

Scroll to Top