সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

তিন ভিলেজ কমিটিতে জয় নিয়ে আশাবাদী বীরজিৎ!

ভিলেজ কমিটিতে ভালো ফল করবে কংগ্রেস। গৌরনগর ব্লকের অধীন তিনটি ভিলেজে জয় নিয়ে আশাবাদী বিধায়ক বীরজিৎ।

বিক্ষিপ্ত দু’য়েকটি ঘটনা ছাড়া সোমবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এ ডি সি ভিলেজ কমিটির ভোট গ্রহণ। কৈলাশহর মহকুমার গৌরনগর ব্লকের অধীনে রয়েছে তিনটি এ ডি সি ভিলেজ কমিটি। হীরাছড়া, দেওড়াছড়া এবং ঊনকোটি এই তিনটি এডিসি ভিলেজে পঁচিশটি আসন রয়েছে। সেখানে চতুর্মুখী লড়াই। এই তিন ভিলেজ কমিটিতে জয় নিয়ে আশাব্যক্ত করলেন বিধায়ক তথা বিধানসভায় কংগ্রেসের পরিষদীয় দলনেতা বিরজিত সিনহা। তিনি বলেন চতুর্মুখী লড়াইয়ে কংগ্রেসের পাশাপাশি বিজেপি, তিপ্রা মথা এবং সিপিআইএম দল প্রার্থী দিয়েছে। তবে এই লড়াইয়ে বি জে পি এবং তিপ্রা মথা দলের সাথে কংগ্রেস দলের লড়াই হলেও সিপিআইএম দলকে উনি চার নম্বরে রেখেছেন। ভিলেজ কমিটি নির্বাচনে বামেদের পাত্তাই দিচ্ছেন না বীরজিৎ।

কংগ্রেস বিধায়ক যাই দাবি করুক না কেন, ৫ অক্টোবরই জানা যাবে কারা তিন ভিলেজ কমিটিতে আগামী ৫ বছর রাজত্ব করবে।

Related Posts

Scroll to Top