সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • রাজনীতি
  • সুদীপের নিশানায় বি জে পি’র প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী!
Image

সুদীপের নিশানায় বি জে পি’র প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী!

বি জে পি সরকারের প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীর সমালোচনায় সুদীপ। তাঁর অভিযোগ প্যারাসুট দিয়ে নেমে এসে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলে মানুষের উপকার কোথায় থেকে করবে। সম্ভবত চলতি বছরের নভেম্বর মাসেই রাজ্যের পুর ও নগর সংস্থার ভোট। তাই রাজনৈতিক দলগুলি ধীরে ধীরে মাঠমুখী হচ্ছে। কংগ্রেসও বসে নেই। আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে ময়দানে কংগ্রেস। সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে। রবিবার বাধারঘাট ব্লক কংগ্রেসের তরফে হয় কর্মী সম্মেলন। এদিন লোকনাথ চৌমুহনী এলাকায় হয় কর্মী সম্মেলন। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী, কংগ্রেসের এস সি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন ঘোষ সহ অন্যরা। কর্মী সভায় আলোচনা করতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ অভিযোগ করেন সর্বক্ষেত্রে ব্যর্থ বর্তমান সরকার।তিনি বলেন এসব বিষয় গুলি মানুষের সামনে তুলে ধরতে হবে পথসভার মাধ্যমে। সুদীপ বাবু বলেন কংগ্রেস কখনও সাম্প্রদায়িক রাজনীতি করে না।

সংগঠনকে আরও শক্তিশালী করে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে এদিনের কর্মী সম্মেলন থেকে।

Related Posts

Scroll to Top