সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

মথার প্রচারে ভালো সাড়া!

শেষ মুহূর্তে পাহাড়ে ঝড়ো প্রচারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা। ফলে সরব প্রচার শেষের একদিন আগে জমে উঠেছে ভিলেজ কমিটি নির্বাচনের ভোট পর্ব। এ ডি সি’র শাসন ক্ষমতায় থাকা তিপ্রা মথার নেতৃত্ব-ও বিভিন্ন এলাকায় ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন দলীয় প্রার্থীদের নিয়ে। বৃহস্পতিবার তেলিয়ামুড়া ব্লকের বিভিন্ন ভিলেজ কমিটি এলাকায় চলে প্রচার প্রার্থীদের সমর্থনে।এদিন পূর্ব সর্দু করকরি ভি সি.-র হরিকুমার চৌধুরী পাড়ায় হয় নির্বাচনী সভা।একইভাবে মুংকুরুই পাড়া জে বি.স্কুল মাঠেও হয় তিপ্রা মথার নির্বাচনী সভা। দুটি সভাতেই দলীয় প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানো হয়। সভাগুলিতে উপস্থিত ছিলেন এম ডি সি উৎপল দেববর্মা, এম ডি সি গীতা দেববর্মা-সহ দলের অন্যান্য নেতৃত্ব। তিপ্রা মথার নেতৃত্ব দাবি করেন যে কয়টি আসনে ভোট হবে সবকটিতেই জয়ী হবেন দলীয় প্রার্থীরা।

তেলিয়ামুড়া ব্লকের বিভিন্ন ভিলেজ কমিটি এলাকায় রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচী বেড়েছে শেষ সময়ে। বৃহস্পতিবারের সভা দুটিকেও ঘিরে তিপ্রা মথার কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা।

Related Posts

Scroll to Top