স্বাধীনতার ৮০ বছরে পদার্পণ করলেও এখনও দেশে ৩০-৩২ কোটি মানুষ নিরক্ষর। নাম লিখতে পারে না। বেকারে দেশ ছেয়ে গেছে। জাত ধর্ম বর্ণ সম্প্রদায়ের নিরিখে ভেদাভেদ। একের থেকে অপরকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। রাজধানীর মুক্তধারায় দুঃস্থ মেধাবি ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা দেওয়ার অনুষ্ঠানে একথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রবিবার উমাপদ বর্মণ ও অঞ্জলি বর্মণ চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, সমাজ নানা জটিলতায় ভরে গেছে।এর মধ্যে বিশেষ ভাবে অন্যতম হচ্ছে আত্মকেন্দ্রিকতা। তিনি আরও বলেন জাত-ধর্ম বর্ণ যার যার।রাষ্ট্র সবার। এই দৃষ্টিভঙ্গীতে যদি ভারতকে নতুন করে তৈরি করতে না পারলে চলবে না। তিনি ছেলে-মেয়েদের উদ্দেশ্যে বলেন লেখাপড়ার পাশাপাশি গোটা ব্যবস্থার মধ্যে একটা মৌলিক গুণগত পরিবর্তন এনে নতুন ভাবে গড়ে তোলার জন্য ভবিষ্যৎ দিনে বৃহত্তর সংগ্রাম গড়ে তোলার প্রস্তুতি গ্রহণ করতে হবে।
এদিন অনুষ্ঠানে প্রায় ৯০ জন ছাত্র-ছাত্রীকে আর্থিক সহায়তা দেওয়া হয় উমাপদ বর্মণ ও অঞ্জলি বর্মণ চ্যারিটেবল ট্রাস্টের তরফে। উল্লেখ্য, প্রতিবছরই এই আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে।
















