সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

রণজিতের হুঙ্কার! সময় ২৪ ঘণ্টা

গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি। রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দিল তিপ্রা মথার নেতৃত্ব।

এ ডি সি ভিলেজ কমিটি ভোটের দিন উদয়পুর মহকুমার ওয়ারেংবাড়ি এলাকায় তিপ্রা মথার প্রার্থী সহ কর্মীদের উপর হামলার অভিযোগ। অভিযোগ গাড়ি দিয়ে এসে বহিরাগতরা হামলা চালিয়ে তিনজনকে আহত করে।দুর্বৃত্তদের গুলিতে আহত হয় একজন। ঘটনাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়ায় সেখানে।ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হয় তিপ্রা মথা নেতৃত্ব। মঙ্গলবার তিপ্রা মথার বিধায়ক রণজিৎ দেববর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনে যায়। তারা নির্বাচন কমিশনের সচিবের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন এ ডি সি’র সি ই এম রুনিয়েল দেববর্মা, তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধায়ক বিশ্বজিৎ কলই, এম ডি সি সূরজ দেববর্মা, এম ডি সি জিতেন দেববর্মা সহ অন্যরা। রণজিৎ দেববর্মা পুলিসের ভূমিকার সমালোচনা করেন। ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন অভিযুক্তদের গ্রেপ্তারের। অন্যথায় তারা বৈঠকে বসে পরবর্তী কর্মসূচী ঘোষণা করবেন বলে জানান।

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। এখন দেখার তিপ্রা মথার বেঁধে দেওয়া সময়ের মধ্যে আদৌ অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয় কিনা পুলিসের পক্ষে?

Related Posts

Scroll to Top