সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • রাজনীতি
  • ভি সি নির্বাচনের রণকৌশল ঠিক করতে বৈঠক বিজে পি`র
Image

ভি সি নির্বাচনের রণকৌশল ঠিক করতে বৈঠক বিজে পি`র

ভিলেজ কমিটি সহ আসন্ন নির্বাচন গুলি নিয়ে রণকৌশল ঠিক করতে প্রদেশ বি জে পি’র সাংগঠনিক বৈঠক। শনিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে হয় বৈঠক।

চলতি মাসের ২৮ তারিখ এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচন। নির্বাচনে তিপ্রা মথা, আই পি এফ টি’র সঙ্গে আসন সমঝোতা করে বি জে পি। তবে আসন সমঝোতা সব জায়গায় হয়নি। অনেক জায়গায় সমঝোতা হয়েছে তো আবার কোথাও বি জে পি- তিপ্রা মথা উভয়েই লড়াই করছে। নির্বাচন দোরগড়ায় ত্রিপুরা প্রদেশ বি জে পি নির্বাচনের রণকৌশল ঠিক করতে শনিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে বৈঠক করে। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বি জে পি সভাপতি অভিষেক দেবরায়, মন্ত্রী প্রণজিত সিংহ রায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যরা। এদিনের বৈঠকে অংশ নিয়েছিলেন বিধায়ক, মন্ত্রী, জেলা মণ্ডল সভাপতিরা। বৈঠক নিয়ে প্রদেশ বি জে পি সভাপতি বলেন, ভিলেজ কমিটি সহ আগামী নির্বাচন গুলির বিষয়ে আলোচনা করতে বৈঠক।

এদিনের বৈঠকে এছাড়াও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

Related Posts

Scroll to Top