সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

প্রার্থীদের সমর্থনে লাল মিছিল মনুবাজারে!

বাম প্রার্থীদের জয়ী করার আহ্বানে লাল মিছিল। দক্ষিণের মনুবাজারে হয় উদ্দীপনাময় মিছিল।

এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচন যতই এগিয়ে আসছে ততই তেজী হচ্ছে রাজনৈতিক দল গুলির প্রচার।প্রতিদিন সকাল থেকে প্রার্থীদের নিয়ে প্রচারে বের হচ্ছেন বিভিন্ন রাজনিতিক দলের নেতারা। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে নিজেদের মতো করে রাজনৈতিক দলগুলি রণকৌশল ঠিক করে ময়দান দাপিয়ে বেড়াচ্ছে।শনিবার বাম প্রার্থীদের সমর্থনে বিশাল মিছিল দক্ষিণ জেলার মনু বাজারে। বিভিন্ন ভিলেজ এলাকা থেকে বাম কর্মী- সমর্থকরা মিছিলে অংশ নেন। মনু বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে সুসজ্জিত মিছিল।পরে সভায় মিলিত হয় তারা। নেতৃত্বে ছিলেন সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুধন দাস, দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, মহকুমা সম্পাদক আশুতোষ দেবনাথ, প্রাক্তন এম ডি সি পরীক্ষিত মুড়াসিং সহ অন্যরা।

মাঝে আর এক সপ্তাহ। ভিলেজ কমিটির নির্বাচন হলেও সময় নষ্ট করতে চাইছে কোন রাজনৈতিক দলগুলি। নিজেদের মতো করে প্রচারে গতি আনছে তারা।

Related Posts

Scroll to Top