সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

প্রার্থীদের নিয়ে প্রচারে সুধন দাস

এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচন যত এগিয়ে আসছে ততই তেজী হচ্ছে প্রচার। শাসক বিরোধী উভয়েই প্রচারে গতি আনছে। দলীয় প্রার্থীদের নিয়ে বৃহস্পতিবার প্রচার চালান প্রাক্তন বিধায়ক সুধন দাস। চলতি মাসের ২৮ তারিখ এ ডি সি ভিলেজ কমিটির ভোট।ইতিমধ্যে মনোনয়নপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন চলছে প্রচার। দলীয় প্রার্থীদের নিয়ে ঝড়ো প্রচার চালাচ্ছেন রাজনগরের প্রাক্তন বিধায়ক সুধন দাস। বৃহস্পতিবার তিনি বিলোনিয়া মহকুমার রাজনগর বিধানসভা কেন্দ্রের কাশারি আর এফ ভিলেজের ৪ নং ওয়ার্ডের শবরপাড়া,৩ নং ওয়ার্ডের কর্ণমুনি পাড়া বগাচতল এলাকায় বাড়ি বাড়ি প্রচারে যান।। উনার সঙ্গে প্রচারে ছিলেন প্রার্থী সঞ্জিত ত্রিপুরা, চিকন রায় ত্রিপুরা কাইফ্র মগ সহ স্থানীয় সিপিএম নেতৃত্ব। প্রচারে ব্যাপক সাড়া মিলেছে বলে দাবি সুধন দাসের। তিনি জানান ভোটারদের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে পাহাড়ের করুণ ছবি। কাজ নেই, খাদ্য নেই। প্রকৃত যারা সরকারি ঘর পাওয়ার কথা তারা এখনও পায়নি। তবে তিনি জানান, তিপ্রা মথা- বি জে পি জোট হলেও এসব ভিলেজে ত্রিমুখী লড়াই হবে। কারণ বি জে পি তিপ্রা ম্থাও প্রার্থী দিয়েছে।সবকিছু মিলিয়ে আগামী দিনে পাহাড় যে অন্য কথা বলতে পারে তাই মনে করছেন রাজনৈতিক মহল।

Related Posts

Scroll to Top