• হোম
  • জেলার খবর
  • ধলাই জেলায় বেসরকারি মেডিক্যাল কলেজের ভূমি পূজনে মুখ্যমন্ত্রী
Image

ধলাই জেলায় বেসরকারি মেডিক্যাল কলেজের ভূমি পূজনে মুখ্যমন্ত্রী


বেসরকারিভাবে ১০০ আসনের মেডিক্যাল কলেজ হতে চলছে ধলাই জেলায়। সোমবার ভূমি পূজনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর হাত ধরে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। একসময় পিছিয়ে পড়া জেলা ছিল ধলাই। কিন্তু ধীরে ধীরে শিক্ষা- স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলেছে ধলাই জেলা। এবার ধলাই জেলার স্বাস্থ্য ক্ষেত্রে নতুন পালক যুক্ত হতে চলেছে। জেলার আমবাসার লালছড়িতে গড়ে উঠবে ১০০ শয্যার মেডিক্যাল কলেজ। বেসরকারি ভাবে তৈরি হবে মেডিক্যাল কলেজ। ‘এইচ পি ঘোষ মেমোরিয়াল নামাঙ্কিত মেডিক্যাল কলেজের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন হয় সোমবার।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বন্ধন গ্রুপের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ, ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস,বিধায়িকা স্বপ্না দাস পাল, বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, বিধায়ক মনোজ কান্তি দেব, আমবাসা পুর পরিষদের চেয়ারম্যান প্রতিমা মালাকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে , ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ বি, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ দেবাশ্রী দেববর্মা, চিকিৎসা শিক্ষা অধিকর্তা প্রফেসর ডাঃ অভিজিৎ দত্ত। ভিত্তি প্রস্তর স্থাপনের পর মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সাক্ষাৎকারে জানান, কলেজ কর্তৃপক্ষকে বলা হয়েছে ইউনিক স্টাইলে মেডিক্যাল কলেজ গড়ে তোলার জন্য। প্রথমে কর্তৃপক্ষ বলেছিল ৫০ আসনের মেডিক্যাল কলেজ তৈরি করবে কিন্তু পরে জানায় ১০০ আসনের কলেজ গড়ে তুলবে।
ধলাই জেলায় একটি মেডিক্যাল কলেজ স্থাপন নিঃসন্দেহে ত্রিপুরার স্বাস্থ্য ক্ষেত্রের জন্য এক বিরাট মাইল ফলক। এর ফলে রাজ্যের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার মান আরও উন্নত হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।এদিকে এদিন মুখ্যমন্ত্রী ধলাই জেলা শাসক অফিসের কনফারেন্স হলে পর্যালোচনা বৈঠকও করেন বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে। পাশাপাশি জেলাশাসক কার্যালয়ের প্রাঙ্গণে একটি ক্যাফেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

Related Posts

Scroll to Top