• হোম
  • জেলার খবর
  • দাবি আদায়ে নবীনছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পড়ুয়াদের অবরোধে জাতীয় সড়ক অবরোধ
Image

দাবি আদায়ে নবীনছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পড়ুয়াদের অবরোধে জাতীয় সড়ক অবরোধ


শিক্ষক সংকট, শ্রেণি কক্ষের অভাব, বেহাল রাস্তা। একাধিক সমস্যায় জর্জরিত ঊনকোটি জেলার পেঁচারথল ব্লকের নবীনছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় এবার জাতীয় সড়ক অবরোধে নামলেন বিদ্যালয়ের পড়ুয়া ও অভিভাবকরা। আট দফা দাবিতে নবীনছড়া বাজার সংলগ্ন আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। অভিযোগ বছরের পর বছর ধরে শিক্ষক সংকটে জেরবার পড়ুয়ারা। পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা না থাকায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পঠন-পাঠন। দীর্ঘদিন ধরে সমস্যা সমাধানের দাবি জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ পড়ুয়া ও অভিভাবকদের।অবশেষে জাতীয় সড়কে আছড়ে পড়ল পড়ুয়া ও তাদের অভিভাবকদের ক্ষোভের বিস্ফোরণ। সোমবার নবীনছড়া বাজার সংলগ্ন আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে পড়ুয়া ও অভিভাবকরা। বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে পড়েন। জাতীয় সড়ক অবরোধের জেরে রাস্তায় দীর্ঘ লাইনে আটকে থাকে ছোট বড় প্রচুর গাড়ি। ঘটনাস্থলে সৃষ্টি হয় তীব্র যানজটের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পেঁচারথল থানার পুলিশ। পাশাপাশি ছুটে যান জেলা শিক্ষা আধিকারিক রাজেশ দেব্বর্মা সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবিদাওয়া সম্পর্কে অবগত হন তারা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে পড়ুয়ারা।

Related Posts

Scroll to Top