• হোম
  • রাজনীতি
  • দলীয় অফিসে আক্রমণের প্রতিবাদে পুলিস সদরে সিপিএম
Image

দলীয় অফিসে আক্রমণের প্রতিবাদে পুলিস সদরে সিপিএম


পশ্চিম জেলার পুলিস সুপার অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচী সিপিএম’র। প্রতিবাদ কর্মসূচী থেকে দাবি উঠে সিপিএম যোগেন্দ্রনগর অঞ্চল অফিসে ভাঙচুরে যুক্ত দুর্বৃত্তদের গ্রেপ্তারের। সম্প্রতি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে অতিরিক্ত বর্ধিত বিদ্যুৎ বিল ১০০ শতাংশ মকুবের। সরকারি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বি জে পি’র তরফে ধন্যবাদ র‍্যালি করা হচ্ছে।সোমবার আগরতলা যোগেন্দ্রনগর বিদ্যাসাগর এলাকায় ধন্যবাদ র‍্যালি বের করে বি জে পি। অভিযোগ মিছিল থেকে আচমকা সিপিএম যোগেন্দ্রনগর অঞ্চল অফিসে আক্রমণ চালায় দুর্বৃত্তরা। ব্যাপক ভাঙচুর করা হয় আসবাবপত্র। আরও অভিযোগ, হামলা করে উল্টো সিপিএম কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় বিজেপির মিছিলে আক্রমণের। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় সিপিএম কর্মীদের মধ্যে। দলীয় অফিসে আক্রমণেরে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিপিএম। ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার রাজধানীতে মিছিল বের করে সিপিএম পশ্চিম জেলা কমিটি। মেলারমাঠ সিপিএম জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে পুলিস সদরের সামনে প্রতিবাদে শামিল হয়। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মানিক দে, পশ্চিম জেলা সম্পাদক রতন দাস সহ অন্যরা। সেখান থেকে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে জেলার পুলিস সুপারের সঙ্গে।সিপিএম নেতা মানিক দে অভিযোগ করেন রাজ্যের বিভিন্ন জায়গায় এসব আক্রমণের ঘটনা ঘটলেও পুলিস নির্বিকার। তিনি বলেন বর্তমান বি জে পি সরকার এতো অবিশ্বাসে পরিণত হয়েছে যে কারনে মানুষ বিশ্বাস করতে পারছে না। বি জে পি মিথ্যে কথা বলে সরকারে এসেছে। আক্রমণ করে মানুষকে ঘরে ঢোকানো যায় না। মানুষ ঘরে ঢুকবে না।
এদিনের প্রতিবাদ কর্মসূচীতে সিপিএম কর্মীদের অংশ গ্রহণ ছিল ভালো। এদিকে সিপিএম-র অভিযোগ অস্বীকার করেছে শাস্ক দল বি জে পি-র নেতৃত্ব।

Related Posts

Scroll to Top