এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচনে ৫ বাম দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান। সাংবাদিক সম্মেলনে এই আহ্বান সি পি আই এম এল`র রাজ্য সম্পাদকের।
শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন সি পি আই এম এল’র রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সহ অন্যান্য নেতৃত্ব। পার্থ কর্মকার এদিন ভোটারদের কাছে আহ্বান রাখেন তিপ্রা মথার ‘সুবিধাবাদী আপসের রাজনীতি’ প্রত্যাখ্যান করার। একই সঙ্গে জমি, জীবিকা, শিক্ষা,স্বাস্থ্য, কর্মসংস্থান, স্বশাসন, ভাষা ও সংস্কৃতি এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে পাঁচ বাম দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি।পার্থ বাবু দাবি জানান তিপ্রাসাদের জন্য ত্রিপাক্ষিক চুক্তির শ্বেতপত্র প্রকাশের।চুক্তি নিয়ে তিপ্রাসা জনগণ কিছুই জানে না। ত্রি-পাক্ষিক চুক্তির আইনগত- সাংবিধানিক প্রক্রিয়া জনগণের কাছে প্রকাশ করতে করারও দাবি জানানো হয়। পাশাপাশি এর সময়সীমা ও রোডম্যাপ নির্ধারণ করার। তিনি বলেন কোন প্রতিশ্রুতি নয়, লিখিতভাবে সাংবিধানিক ব্যাখ্যা দিয়ে প্রকাশ করতে হবে ত্রিপুরার জনগণের কাছে। টাড় অভিযোগ এ ডি সি এলাকায় তীব্র কাজের সংকট।
নিজেদের মতো করে রণকৌশল ঠিক করে প্রচারে নেমেছে রাজনৈতিক দল গুলি। তবে শেষ হাসি কি হাসে তা জানা যাবে ভিলেজ কমিটি নির্বাচনের ফল ঘোষণার পরেই।




















