সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • খেলা
  • ড্রাগস নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর!
Image

ড্রাগস নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর!

ড্রাগস নিয়ে আবারো উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার বিকেলে আগরতলা রবীন্দ্র ভবনে হয় ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সেখানেই ড্রাগস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, টি সি এ-র সভাপতি, সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি জানান, রাজ্য সরকারও টি সি এ’কে সাহায্য করছে। মুখ্যমন্ত্রী আরও জানান,রাজ্যে একটি ক্রিকেট একাডেমী গড়ে তোলার জন্য রাজ্য সরকার জমির ব্যবস্থা করেছে। টি সি এ’কে সেকেরকোট এলাকায় ৩০ একরের বেশি জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ক্রিকেট একাডেমী গড়ে উঠলে উত্তর-পূর্বাঞ্চলের বহু ছেলে- মেয়ে সেখানে প্রশিক্ষণ নিতে আসবে।

এদিন অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় বিভিন্ন ক্রিকেট আসরে বিজয়ী দলগুলিকে। এর মধ্যে রয়েছে বি সি সি আই পরিচালিত আসরে চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৯ ত্রিপুরা মহিলা ক্রিকেট টিম-ও। এছাড়াও টি সি এ পরিচালিত বিভিন্ন স্তরের আসরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কৃত করা হয়েছে।

Related Posts

Scroll to Top