সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • রাজনীতি
  • জোটে থেকেও নাম না করে তিপ্রা মথার বিরুদ্ধে বিস্ফোরক মন্ত্রী শুক্লা!
Image

জোটে থেকেও নাম না করে তিপ্রা মথার বিরুদ্ধে বিস্ফোরক মন্ত্রী শুক্লা!

ভিলেজ কমিটি নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন পেশে বাধা দেওয়া নিয়ে সরব আই পি এফ টি। শনিবার দলের নেতৃত্ব তথা মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া ক্ষোভ উগরে জানান এটা মানা যায় না। এদিন আই পি এফ টির কেন্দ্রীয় কমিটির বৈঠক হয় আগরতলা প্রেস ক্লাবে।এতে উপস্থিত ছিলেন সভাপতি প্রেম কুমার রিয়াং সহ দলের অন্যান্য নেতৃত্ব। বৈঠকে ভিলেজ কমিটি নির্বাচনের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী নাম না করে তিপ্রা মথার সমালোচনা করেন বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়ন জমার ক্ষেত্রে বাধা দেওয়া নিয়ে। তিনি বলেন এটা মানা যায় না। তিনি মন্তব্য করেন এটা গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা। আগামী দিনে গণতান্ত্রিক ভাবে রাজ্যবাসীর সামনে তুলে ধরা হবে বলে জানান মন্ত্রী। আন্দোলনের মাধ্যমে মানুষের কাছে বার্তা দেওয়া হবে। ভিলেজ কমিটি নির্বাচনে দলের প্রার্থীদের কিভাবে জয়ী করা যায় সেসব বিষয়ে রণকৌশল ঠিক করা হয়েছে এদিনের বৈঠকে বলে জানান তিনি। মন্ত্রী আশা প্রকাশ করেন, যেসব এলাকায় আই পি এফ টির প্রার্থীরা লড়াইয়ে আছেন তাদের পক্ষেই ভোট দেবেন ভোটাররা।

মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া এদিন অভিযোগ করেন, বি জে পি-আই পি এফ টি ও তিপ্রা মথার তিন দলের নির্বাচন করার প্রস্তুতি ছিল, আলোচনাও হয়েছে, কিন্তু সেভাবে কাজ হয়নি।

শুধু বিরোধী রাজনৈতিক দলই নয়, সরকারে থাকা জোট শরিক আই পি এফ টি-ও যে বাধা- হুমকির কারণে প্রার্থী দিতে পারেননি বিভিন্ন ব্লক এলাকায় তা স্পষ্ট হয়ে গেল মন্ত্রী শুক্লা চরণের কথায়। রাজনৈতিক মহলের মতে মুখে তিন দলের আসন সমঝোতার কথা বলা হলেও বাস্তবে আধিপত্য দেখিয়েছে তিপ্রা মথা-ই।

Related Posts

Scroll to Top