আর এস এস নিয়ন্ত্রিত বি জে পি ত্রিপুরায় লুটের রাজত্ব কায়েম করেছে। একদলীয় স্বৈরশাসন আর বি জে পি সমার্থক। বৃহস্পতিবার ধর্মনগরে প্রকাশ্য সমাবেশে এই মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন ত্রিপুরা টি ওয়ার্কাস ইউনিয়নের ১১ তম রাজ্য সম্মেলন উপলক্ষে হয় প্রকাশ্য সমাবেশ।ধর্মনগরের কালীদিঘির পাড়ে নেতাজী মূর্তির পাদদেশে হয় সমাবেশ।উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়াও সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তীসহ অন্যরা। সমাবেশে আলোচনা করতে গিয়ে মানিক সরকার অভিযোগ করেন, বিজেপি সরকারের আমলে সুষ্ঠু ও অবাধ রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ সংকুচিত হয়েছে।একদলীয় স্বৈরশাসন আর বি জে পি সমার্থক। বি জে পি-ই শুধু মিছিল সভা সমাবেশ করতে পারবে, অন্যরা করতে পারবে না। পাশাপাশি মানিক বাবু বলেন, চা- শিল্পের বিকাশ বিস্তার বাম সরকারের সময়ে গ্রহণ করা হয়েছিল।
এদিন সমাবেশে মিছিল করে দলীয় কর্মী- সমর্থকরা অংশ নেন। এদিকে সম্মেলনে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা অংশ নেন।




















