সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

স্বপ্ন দেখতে হবে বক্তা মুখ্যমন্ত্রী!

আগামীতে নতুন ত্রিপুরা মডেল ত্রিপুরা গড়ে তোলা হবে। এ ডি নগরে এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

রাজ্যের সর্বত্র স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে বর্তমান সরকার। নতুন নতুন পরিষেবা যুক্ত করা হচ্ছে। গড়ে তোলা হচ্ছে নতুন পরিকাঠামো। বৃহস্পতিবার একই দিনে উদ্বোধন হল একাধিক আরবান আয়ুষ্মান আরোগ্য মন্দিরের নবনির্মিত ভবনের।এদিন সকালে অনুষ্ঠান হয় ক্যাম্পেরবাজার আরবান পলিক্লিনিকে। সেখানে নবনির্মিত এ ডি নগর আরবান পলিক্লিনিকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। একই সঙ্গে তিনি সেখান থেকে ভার্চুয়াল উদ্বোধন করেন ৫ টি আরবান আয়ুষ্মান আরোগ্য মন্দিরের নবনির্মিত ভবনের। এর মধ্যে রয়েছে রাধানগর, ধলেশ্বর, জগহরিমুড়া,অভয়নগর ও রামকৃষ্ণ শিবালয় আশ্রম আরবান আয়ুষ্মান আরোগ্য মন্দির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা রাণী সরকার, সাংসদ রাজীব ভট্টাচার্য,পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্বাস্থ্য দপ্তরের সচিব, অধিকর্তা, পশ্চিম জেলার জেলা শাসক সহ অন্যরা। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের সময় যাতে আশ্রয় হয় এবং প্রাথমিক চিকিৎসার জন্য যাতে দূরে যেতে না হয় সেজন্য আরোগ্য মন্দির গড়ে তোলা হচ্ছে। আধুনিক পরিষেবা এতে পাওয়া যাবে। তিনি জানান রাজ্যে ১১১০ টি এমন আয়ুষ্মান আরোগ্য মন্দির খোলা হয়েছে।

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন না দেখলে হবে না। প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়নও করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরা যেভাবে এগিয়ে যাচ্ছে এতে করে আগামীদিনে ছোট মডেল রাজ্য হিসেবে উঠে আসবে।

এদিন অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্তরের কর্মী সহ এলাকার লোকজন অংশ নেন। এ ধরণের আরোগ্য মন্দির গড়ে উঠায় উপকৃত হবেন স্থানীয় মানুষ। বাড়ির কাছেই পেয়ে যাবেন চিকিৎসা পরিষেবা।

Related Posts

Scroll to Top