নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে তুলাশিখর ব্লক এলাকায়। জানালেন রিটার্নিং অফিসার।
২৮ সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন ব্লকের সঙ্গে খোয়াইয়ের তুলাশিখর ব্লক এলাকায়ও হবে এ ডি সি ভিলেজ কমিটির ভোটগ্রহণ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার জানান ব্লকের ২৩টি ভিলেজ কমিটির মধ্যে ১৬টি ভিলেজ কমিটিতে নির্বাচন হবে। এই নির্বাচনে মোট ৫৯টি আসনে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণের জন্য ব্লক এলাকায় মোট ২৮ টি পোলিং স্টেশন প্রস্তুত রাখা হয়েছে।নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার দিকটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ভরত সর্দার এলাকায় বিএসএফ জওয়ানদের মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি রাজনগর স্কুলে টি এস আর জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বেহেলাবাড়ি এলাকায় একটি বি এস এফ ক্যাম্প করা হয়েছে।নির্বাচনী কাজে যাতে কোনও ধরনের সমস্যা না হয় এবং ভোটার ও ভোটকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেদিকেও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
তুলাশিখর ব্লকে পোস্টাল ব্যালটে মোট ভোটার ৪৭ জন। ইতি মধ্যে পোস্টালে ভোট গ্রহণ সম্পন্ন।


















