দীর্ঘদিন ধরে মিলছে না বকেয়া টাকা। বাধ্য হয়ে অমরপুর ডি ডব্লিউ এস অফিসে তালা দিলেন ঠিকেদাররা।
অমরপুর পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের অধীনে জল জীবন মিশনে বহু কোটি টাকার কাজ হয়েছে। শুধু অমরপুর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি বহিঃরজ্যের ঠিকেদার সংস্থাও কাজ করেছে। অভিযোগ ঠিকেদাররা কাজ করলেও তাদের বকেয়া মিলছে ন। অমরপুর মহকুমার ঠিকেদাররা পান প্রায় ৫০-৬০ কোটি টাকা। এরই মধ্যে চার কোটি ১০ লাখ টাকা এসেছিল।অভিযোগ এই বিষয়টি সম্পর্কে অমরপুর মহকুমার ঠিকেদাররা ডি ডব্লিউ এস ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে জানতে চাইলে কোন সাড়া পাননি। পরে ঠিকেদাররা জানতে পারেন বেশিরভাগ টাকা বহিঃরাজ্যের ঠিকেদারদের দিয়ে দেওয়া হয়েছে। এতে ক্ষোভ ছড়ায় মহকুমার ঠিকেদারদের মধ্যে। সোমবার অমরপুর ঠিকেদার সংগঠনের সদস্যরা ডি ডব্লিউ এস ডিভিশনে নিজেদের বকেয়া না পাওয়া নিয়ে ক্ষোভ উগরে দেন এবং অফিসের গেটে তালা ঝুলিয়ে দেন।
অভিযোগ চার কোটি ১০ লাখ টাকার বিষয়ে ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে জানতে চাইলে তিনি মুখে কুলুপ আঁটেন। এদিকে দীর্ঘ এক ঘন্টা তালা বন্ধ থাকার পর কন্ট্রাকটারদের সাথে আলোচনারক্রমে তালা মুক্ত খোলা হয় অগিসের গেটের।
















