লাখ লাখ ব্যয়ে ধর্মনগর সেন্ট্রাল রোডে বিশুদ্ধ পানীয় জলের জলাধার নির্মাণ করা হয়েছিল। ধর্মনগর পুর পরিষদ পরিচালনাধীন ছিল এটি। চালু থাকা অবস্থায় এই জলাধার থেকে মাত্র ৫ টাকার কয়েনের বিনিময়ে ২০ লিটার এবং ১ টাকার কয়েনের বিনিময়ে ১ লিটার বিশুদ্ধ পানীয় জল সংগ্রহের ব্যবস্থা ছিল। কিন্তু প্রায় দুই বছর ধরে জলাধারটি বন্ধ থাকায় এই রাস্তা দিয়ে যাতায়াতকারী পথচারী এবং স্থানীয় ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হচ্ছিল।একাধিকবার বিষয়টি পুর পরিষদের গোছরে নেওয়া হলেও কাজ হয়নি বলে অভিযোগ।সম্প্রতি বিষয়টি বিধায়ক জহর চক্রবর্তীর নজরে আসে। শনিবার পুর পরিষদের চারজন ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে পানীয় জলের জলাধারটি পরিদর্শন করেন বিধায়ক।

জলাধারটি দ্রুত সংস্কার করে কিভাবে পুনরায় চালু করা যায়, তা নিয়ে ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করেন বিধায়ক। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জহর চক্রবর্তী জানান, আট দশদিনের মধ্যেই পানীয় জলের জলাধারটি পুনরায় চালু করা হবে।পাশাপাশি তিনি আরও জানান, এক টাকার কয়েনের বিনিময়ে যে এক লিটার জল দেওয়া হতো তা বিশুদ্ধ জলাধারটি চালু হলে উপকৃত হবেন সেন্ট্রাল রোড দিয়ে যাতায়াতকারী পথচারী ও এলাকার ব্যবসায়ীরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে জলাধারটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
















