সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • বিশ্বকর্মা ও অস্ত্র পুজো ঘিরে জওয়ানদের মধ্যে ব্যাপক উৎসাহ
Image

বিশ্বকর্মা ও অস্ত্র পুজো ঘিরে জওয়ানদের মধ্যে ব্যাপক উৎসাহ

যে অস্ত্র নিয়ে দায়িত্ব পালন করে জওয়ানরা সেই অস্ত্র পুজো। বিশ্বকর্মা পূজার দিনে অস্ত্র পুজো দেন টি এস আর জওয়ানরা।
অস্ত্র নিয়েই দায়িত্ব ও কর্তব্য পালন করতে যান ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরা।যে অস্ত্র নিয়ে তারা শান্তি-শৃঙ্খলা রক্ষায় ব্যস্ত থাকেন প্রতি বছর বিশ্বকর্মা পূজার দিনে সেই অস্ত্রের পুজো দেওয়া হয় আর কে নগর টি এস আর দ্বিতীয় ব্যাটেলিয়নের ক্যাম্পে। এবছরও এর ব্যতিক্রম হয়নি। শুক্রবার নিয়ম নিষ্ঠার সঙ্গেই হয় ক্যাম্পে বিশ্বকর্মা পূজা। একই সঙ্গে হয় অস্ত্র পুজাও। টি এস আর জওয়ানরা নিজের অর্থেই এই পূজা করে থাকেন। শুক্রবার সকালে ক্যাম্পে বেশ জাঁকজমকপূর্ণ ভাবে পূজা হয়।
বিশ্বকর্মা পূজার দিনে তাদের অস্ত্র পূজাই থাকে মূল আকর্ষণ। এদিন জওয়ানরা তাদের সমস্ত অস্ত্র সাজিয়ে রাখেন সারিবদ্ধভাবে। পুরোহিত এসব অস্ত্র পূজা দেন। জওয়ানদের অস্ত্রই শুধু নয়, যেসব গাড়ি বৈদ্যুতিক সরঞ্জাম সহ অন্যান্য যন্ত্রপাতিরও পূজা দেওয়া হয়।
এদিন টি এস আর দ্বিতীয় ব্যাটেলিয়নের ক্যাম্পে অস্ত্র বিশ্বকর্মা ও অস্ত্র পূজা ঘিরে জওয়ানদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। সকলেই আনন্দে গা ভাসান।

Related Posts

Scroll to Top