সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে উৎফুল্লিত চাইল্ড হোমের শিশুরা
Image

মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে উৎফুল্লিত চাইল্ড হোমের শিশুরা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনটিকে ‘সেবা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। বৃহস্পতি বার প্রধানমন্ত্রীর  জন্মদিন  উপলক্ষে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা অভয়নগর স্থিত মেয়েদের চাইল্ড হোম পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতি চাইল্ড হোমের শিশুদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে আনে। চাইল্ড হোমে পৌঁছে মুখ্যমন্ত্রী ডাঃ  মানিক সাহা সেখানকার সমস্ত ছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। এই হোম থেকে পড়াশোনা করে মেয়েরা আজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করছে দেখে মুখ্যমন্ত্রী গভীর সন্তোষ প্রকাশ করেন এবং আপ্লুত হন। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এই হোমটির পরিচালনা শুরু হয় । প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে ১ মাস ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গত ২৫ বছর ধরে একটানা দেশের প্রতি নিঃস্বার্থভাবে সেবা করে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন  মুখ্যমন্ত্রী ।

এদিন হোমে আবাসিক দের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং নানান উপহার তুলে দেন ।

Related Posts

Scroll to Top