শিশুদের খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে। উত্তর ত্রিপুরা জেলার ইছাইলালছড়া এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে চাল, ডাল ও ডিম সরবরাহ নিয়ে একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কেন্দ্রের শিশুদের জন্য বরাদ্দ পুষ্টিকর খাবার নিয়ম অনুযায়ী সরবরাহ ও বিতরণ করা হচ্ছে না। বিশেষ করে শিশুদের ডিম দেওয়া নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।এলাকাবাসীদের দাবি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের নিয়মিত ডিম দেওয়া হচ্ছে না। পাশাপাশি চাল ও ডালের সরবরাহ নিয়েও রয়েছে নানা অসঙ্গতি। সরকারি বরাদ্দ অনুযায়ী শিশুদের জন্য যে পরিমাণ খাদ্যসামগ্রী দেওয়ার কথা, বাস্তবে তার কতটা শিশুদের কাছে পৌঁছাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অভিযোগের তীর উঠেছে কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মীর বিরুদ্ধেও।

দাবি উঠেছে স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখুক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অভিযোগের সুষ্ঠু তদন্তক্রমে যাতে ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
















