সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচীর ডাক টেট উত্তীর্ণদের!
Image

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচীর ডাক টেট উত্তীর্ণদের!

দ্রুত নিয়োগ সম্পন্ন না হলে ২৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচীর হুঁশিয়ারি টেট উত্তীর্ণদের। বুধবার আগারতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে হুঁশিয়ারি দিলেন ২০২৪ সালের টেট উত্তীর্ণরা। দ্রুত নিয়োগের দাবিতে সরব টেট উত্তীর্ণরা । টেট উত্তীর্ণরা তাঁদের দীর্ঘদিনের  নিয়োগ-সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি  জানান।তাঁদের অভিযোগ , ২০২৪ সালে টেট পরীক্ষা হলেও এখনও পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি। প্রায় ৪০ হাজার পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১,৮০০ জন উত্তীর্ণ হয়েছেন। এত কম সংখ্যক পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ার পরও তাঁদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। এদিন পরীক্ষার্থীরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁদের অভিযোগ,শহরকেন্দ্রিক কিছু স্কুল বাদ দিলে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার বহু বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নেই। এর ফলে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় সমস্যার সৃষ্টি হচ্ছে। এনিয়ে টেট উত্তীর্ণরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি, প্রাক্তন শিক্ষামন্ত্রী রতন লাল নাথের কাছে বিষয়টি নিয়ে একাধিকবার সহযোগিতা চাওয়া হলেও বর্তমান মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এখনও পর্যন্ত তাঁরা প্রত্যাশিত সাড়া পাননি।এদিন সাংবাদিক সম্মেলনে তারা ঘোষণা করেন, তাঁদের দাবি দ্রুত পূরণ না হলে ২৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচী সংগঠিত করার হুমকিও দিয়েছেন।

শিক্ষক সংকটের কারণে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর বিরূপ প্রভাব পড়ছে বলে তাঁদের অভিযোগ।২০২৪ সালের টেট উত্তীর্ণ সকল যোগ্য পরীক্ষার্থীর দ্রুত নিয়োগ এবং রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট দূর করতে সরকার কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার।

Related Posts

Scroll to Top