সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • জেলার খবর
  • আইন-শৃঙ্খলা রক্ষায় যে হাতে অস্ত্র তুলেন, সেই হাতেই দেবশিল্পীর  প্রতিমা তৈরিতে ব্যাস্ত বীর জওয়ানরা!
Image

আইন-শৃঙ্খলা রক্ষায় যে হাতে অস্ত্র তুলেন, সেই হাতেই দেবশিল্পীর  প্রতিমা তৈরিতে ব্যাস্ত বীর জওয়ানরা!

অস্ত্র হাতে যারা মানুষের জীবন সম্পত্তি রক্ষা করেন, তাদের হাতেই ফুটে উঠছে দেবশিল্পী বিশ্বকর্মার প্রতিমা। দিন-রাত এক করে মূর্তির অবয়ব তৈরির পাশাপাশি চলছে কাল্পনিক মণ্ডপ তৈরিও। বলছিলাম টি এস আর ১৫ নম্বর ব্যাটেলিয়নের কুমারঘাটের সায়দাবাড়ি ক্যাম্পের জওয়ান-দের কথা।সামনেই দেবশিল্পী বিশ্বকর্মার পুজো। পুজোকে ঘিরে এখন সর্বত্রই চলছে প্রস্তুতি। প্রতি বছর ঊনকোটি জেলার কুমারঘাটের সায়দাবাড়ির টি এস  আর ক্যাম্পেও হয় দেবশিল্পীর আরাধনা। এবছরও এর ব্যতিক্রম নয়। এখন জোর কদমে চলছে বিশ্বকর্মা পূজোর প্রস্তুতি।ব্যাটেলিয়নের কমান্ডেন্ট নবদ্বীপ জমাতিয়া জানান, প্যান্ডেল থেকে রঙের কাজ, মূর্তি থেকে আনুষঙ্গিক সাজসজ্জা- সবকিছুই নিজেদের হাতে করছেন জওয়ানরা। কাল্পনিক মন্দিরের আদলে গড়ে উঠছে এবছর তাদের পুজো প্যান্ডেল। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলছে কাজ। কমান্ডেন্ট আরও জানান, বিগত বছরের পুজোতে এবারো পুজোর দিনে এলাকার দুঃস্থদের মধ্যে নতুন বস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিশ্বকর্মা পুজোকে ঘিরে সাজো সাজো রব টি এস আর ক্যাম্পে। যে অস্ত্র নিয়ে  জওয়ানরা দায়িত্ব পালন করেন, সেইসব অস্ত্রের পুজো দেওয়া হয় সেদিন। পুজোর দিনে নিজেদের মধ্যে উৎসবের আনন্দে গা ভাসান বাড়ি-ঘর পরিজনদের থেকে দূরে থাকা জওয়ানরা।

Related Posts

Scroll to Top