সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

বিচ্ছেদের ৩ বছর পর ফের মা পরীমণি!

কোলে ছোট্ট এক শিশু। মুখ দেখা যাচ্ছে না। ছবির সঙ্গে মাত্র কয়েকটি শব্দ—‘নম্বর থ্রি ডান। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অভিনেত্রী পরীমণির এই পোস্ট প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল নানা জল্পনা। হঠাৎ কি আবার মা হলেন অভিনেত্রী? নাকি নতুন কোনও চমক দিতে চলেছেন? রহস্য অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। অনুরাগীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পরীমণিই জানিয়ে দেন, তিনি এবার একটি পুত্রসন্তান দত্তক নিয়েছেন। ফলে তাঁর পরিবারে সন্তানের সংখ্যা এখন তিন।

হঠাতি সমাজিকমাধ্যমে একটি ছবি পোস্ট করেন পরীমণি। গাড়ির ভিতরে বসে তাঁর কোলে দেখা যায় কাপড়ে জড়ানো একরত্তি শিশুকে। শিশুটির মুখ অবশ্য প্রকাশ করেননি অভিনেত্রী। ছবির সঙ্গে লেখা ছিল, ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।’ এই একটি বাক্যই অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি করে। ‘তিন নম্বর জন’ বলতে কাকে বোঝাচ্ছেন পরীমণি—তা নিয়ে শুরু হয় নানা প্রশ্ন। প্রথম দিকে অভিনেত্রী বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু না বলায় জল্পনা আরও বাড়ে। বাংলাদেশের সংবাদমাধ্যমেও তাঁর পোস্ট ঘিরে নানা প্রশ্ন উঠতে থাকে।

পরে অনুরাগীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পরীমণি বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, এবার তাঁর পরিবারে এসেছে এক পুত্রসন্তান এবং শিশুটিকে তিনি দত্তক নিয়েছেন। অর্থাৎ, এটি তাঁর তৃতীয় সন্তান। তবে শিশুটির নাম এখনও ঠিক করেননি অভিনেত্রী। নতুন সন্তানের মুখও আপাতত প্রকাশ্যে আনেননি তিনি।

Related Posts

Scroll to Top