পরিচ্ছন্ন জ্বালানি ও নবায়নযোগ্য শক্তির প্রসার এ নতুন কর্মসূচী। বৃহস্পতিবার জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে ত্রিপুরা ক্লিন এনার্জি রোডম্যাপ, গ্রিন স্কিলিং প্রোগ্রাম অ্যান্ড ট্রান্সফর্মিং রিনিউএবল এনার্জি অ্যাক্সিলারেশন ইন ত্রিপুরা কর্মসূচির উদ্বোধন হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ,দপ্তরের সচিব সহ রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক, বিভিন্ন সংস্থা এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক REC-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল ত্রিপুরায় পরিচ্ছন্ন ও সবুজ জ্বালানির ব্যবহার আরও বাড়ানো এবং নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে রাজ্যের সক্ষমতা বৃদ্ধি করা। বিশেষ করে সৌরবিদ্যুৎ-সহ বিভিন্ন নবায়নযোগ্য শক্তির উৎসের ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি এই খাতে দক্ষ মানবসম্পদ তৈরি করতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ত্রিপুরার জ্বালানি ব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব, আধুনিক ও টেকসই করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।পাশাপাশি ভবিষ্যতের জ্বালানি চাহিদা মোকাবিলায় নবায়নযোগ্য শক্তির ভূমিকা আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়।ত্রিপুরায় সৌরবিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য শক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামী দিনে আরও সবুজ জ্বালানি ব্যবস্থা গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।
















