সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • জেলার খবর
  • মিলছে না জল,ক্ষুব্ধ মহিলারা দিল তালা পাম্প হাউসের গেটে!
Image

মিলছে না জল,ক্ষুব্ধ মহিলারা দিল তালা পাম্প হাউসের গেটে!

দীর্ঘদিন ধরে পাইপ লাইনে সমস্যা। ফলে জল সরবরাহ ঘটছে ব্যাঘাত। বাধ্য হয়ে ভুক্তভোগী লোকজন পাম্প হাউসের সামনের গেটে তালা ঝুলিয়ে দেয়। ঘটনা যুবরাজনগর ব্লকের অধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে রয়েছে জল জীবন মিশনের পাম্প হাউস।সেখান থেকেই ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পানীয় জল সরবরাহ করা হয়।অভিযোগ পাইপ লাইনের সমস্যার কারণে প্রায় তিন মাস ধরে জল সরবরাহ কার্যত বন্ধ হয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সমস্যা সমাধানের জন্য একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও দীর্ঘদিনেও স্থায়ী কোনো সমাধান হয়নি। ফলে পানীয় জলের জন্য চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের। ভুক্তবভোগী লোকজন জানান লাইনের একটি অংশ মেরামত করার পর কিছুদিন যেতে না যেতেই অন্য অংশে পাইপ ফেটে যাচ্ছে। এর ফলে একদিকে জল অপচয় হচ্ছে, অন্যদিকে সরবরাহও ব্যাহত হচ্ছে। ফলে দূর দুরান্ত থেকে তাদের জল আনতে হচ্ছে।বৃহস্পতিবার ক্ষুব্ধ মহিলারা পাম্প হাউসে গিয়ে সেখানে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান।

দ্রুত পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান চাইছেন ভুক্তভোগীরা। অন্যথায় আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।এখন দেখার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয় সমস্যা সুরাহায়?

Related Posts

Scroll to Top