কুখ্যাত তিন চোর পুলিসের জালে। গভীর রাতে তিনজনকে জালে তুলে আমতলী থানার পুলিস। উদ্ধার হয়েছে একটি মোটর বাইকও। অভিযোগ, আমতলী থানা সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় চুরির ঘটনায় যুক্ত ধৃতরা। মোটর বাইক কিংবা গাড়ি নিয়ে চুরি কাণ্ড সংঘটিত করে তারা। সম্প্রতি একটি চুরির ঘটনায় আমতলী থানায় মামলা হয়। পুলিস সেই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছিল। সেই মামলার তদন্তেই তিন চোরকে জালে তুলতে সক্ষম হয় পুলিস। মঙ্গলবার গভীর রতে বাইপাস এলাকা থেকে আটক করা হয় প্রসেনজিৎ চৌহান, কার্তিক সাহা সহ তিনজনকে।একথা জানান আমতলী থানার দায়িত্বপ্রাপ্ত ও সি রানা চ্যাটার্জী। তিনি জানান, এর আগে চুরির ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের স্বীকারোক্তিতেই এদের নাম উঠে আসে। বুধবার ধৃতদের আদালতে পেশ করা হয় পাঁচ দিনের পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে।
ধৃত কুখ্যাত তিন চোরকে জিজ্ঞাসাবাদ চালালে বিভিন্ন চুরির ঘটনার তথ্য বের হয়ে আসতে পারে।পাশাপাশি পুলিসি তদন্তে এই চক্রের সঙ্গে আর কেউ আছে কিনা তাও জানা যাবে।
















