সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

পুলিস-দোকানি হাতাহাতি..গ্রেপ্তার দুই


-প্রথমে বচসা। এর পরেই পুলিস- দোকানির মধ্যে হাতাহাতি। গ্রেপ্তার দুই। এন সি সি থানায় মামলা- পাল্টা মামলা। ঘটনাটি ঘটেছে রাজধানীর গোয়ালাবস্তি এলাকায়। জানা গেছে এন সি সি থানার দুই পুলিস কর্মী সিভিল ড্রেসে দুলাল দেবনাথ নামে এক ব্যক্তির দোকানে যায় লোহার স্ক্রু আনতে। আর তখনই বাঁধে বিপত্তি। অভিযোগ স্ক্রু’র দাম নিয়ে দর কষাকষি শুরু হয় দুই পক্ষে। অভিযোগ বচসা থেকেই আচমকা দোকানির উপর আক্রমণ করে এক পুলিস কর্মী। ক্ষিপ্ত হয়ে পাল্টা আক্রমণ করে দোকানি পুলিস কর্মীদের উপর। ঘটনা জানিয়ে উভয় পক্ষে মামলা করা হয় এন সি সি থানায়। পুলিস গ্রেপ্তার করেছে দোকানি দুলাল দেবনাথ ও স্থানীয় উপেন্দ্র সিং নামে দুইজনকে। এদিকে দোকানির মেয়ের অভিযোগ, পুলিস তাদের তরফে মামলা গ্রহণ করতে গড়িমসি করেছে। আরও অভিযোগ পুলিসের তরফে ঘটনা মীমাংসার জন্য নাকি ১০ লাখ টাকা দাবি করা হয়েছে।
এদিকে এন সি সি থানার ও সি-র অভিযোগ, দোকান মালিক সহ তিনজন মিলে দুই পুলিস কর্মীর উপর আক্রমণ করেছে। দুই পুলিস কর্মীকে জিবিতে চিকিৎসা করানো হয়েছে। পুলিস আটক করেছে দোকানি সহ দুইজনকে। পুলিস ঘটনার তদন্ত করছে।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দাবি উঠেছে নিরপেক্ষতা বজায় রেখে পুলিস যাতে পুরো ঘটনার তদন্ত করে

Related Posts

Scroll to Top