• হোম
  • আগরতলা
  • বেকারদের কর্মসংস্থান ইস্যুতে ফের সোচ্চার যুব কংগ্রেস
Image

বেকারদের কর্মসংস্থান ইস্যুতে ফের সোচ্চার যুব কংগ্রেস

যুবকদের কর্মসংস্থান ইস্যুতে যুব কংগ্রেসের নিশানায় বি জে পি।   ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন সদর জেলা যুব কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম দত্ত । তিনি জানান যে ২০১৪ সালে দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছিল,যেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বছরে প্রায় ২ কোটি চাকরি দেওয়া হবে। কিন্তু কিছুদিন পূর্বে নিতি আয়োগের এক তত্থ্যে দেখা গেছে যে প্রায় ৮ কোটি ৭০ লক্ষের মতো শিক্ষিত বেকার যুবক যুবতী । এতে করে বেকারত্তের সমস্যা এবং ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনি মিনি খেলা হচ্ছে। যেটা কোনমতেই প্রযোজ্য নয়।এছারাও নানান পরিক্ষার  প্রশ্নপত্র ফাঁস এগুলি যেন নিত্য দিনের ঘটনা।  

এছারাও তিনি বলেন যে যখন শিক্ষার অধিকার নিয়ে ছাত্রছাত্রীরা রাস্তায় নামে তখন তাদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা চলতে থাকে ।যা গনতান্ত্রিক দেশে খুবি লজ্জা জনক ঘটনা। আর  চলতি বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী খোদ জানিয়েছেন যে প্রায় ৬০ হাজারের অধিক শুন্যপদ পড়ে রয়েছে। তবে সমস্ত পোস্টগুলো অর্থদপ্তরের অনুমোদন পাওয়া সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া কেন হয়নি। প্রশ্ন তোলেন যুব কংগ্রেস নেতৃত্ব। তবে এবার প্রশ্ন কেন এতদিন ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ।এনিয়ে সরাসরি সাংবাদিক সম্মেলনে প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। 

এদিকে ২১ সেপ্টেম্বর যুবকদের অধিকার আদায়ের লক্ষ্যে একটি  বিক্ষোভ আন্দোলন কর্মসূচী গ্রহন করেছে যুব কংগ্রেস ।

Related Posts

Scroll to Top