• হোম
  • আগরতলা
  • অস্ট্রিয়া- নেদারল্যান্ডস যাবে রাজ্যের উন্নতমানের চাল !
Image

অস্ট্রিয়া- নেদারল্যান্ডস যাবে রাজ্যের উন্নতমানের চাল !

কৃষকদের আয় যাতে বৃদ্ধি পায় এবং তারা যাতে আত্মনির্ভর হতে পারে সেটাই সরকারের লক্ষ্য।এজন্য কৃষকদের সহায়তা করা হচ্ছে। বুধবার একথা বললেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। এদিন রাজধানীর প্রজ্ঞাভবনে হয় জৈব উৎপাদন বিষয়ক সচেতনতা মূলক জাতীয় কর্মসূচী। এপেডা, শিল্প ও বাণিজ্য মন্ত্রক, ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সির যৌথ উদ্যোগে হয় এদিনের কর্মসূচী। সচেতনতা মূলক কর্মসূচীতে অংশ নেন বিভিন্ন এফ পি সি-র ম্যানেজিং ডিরেক্টর, কৃষি কলেজের ছাত্র ছাত্রী সহ বিশিষ্টজনেরা। এদিন চারটি গাড়ি করে বিভিন্ন প্রজাতির উন্নতমানের ধান বিদেশে পাঠানো হয়। পতাকা নেড়ে এর সূচনা করেন কৃষি মন্ত্রী সহ অন্যরা। চার ধরণের ধান হরিয়ানায় গিয়ে প্রক্রিয়াকরণ করে প্যাকেটজাত চাল পাঠানো হবে অস্ট্রিয়া ও নেদারল্যান্ডস। মন্ত্রী এদিন বলেন, কৃষকরা পরিশ্রম করে। তাদের হাতে যাতে আরও বেশি অর্থ যায় সেটাই লক্ষ্য সরকারের। এ ক্ষেত্রে সাহাজ্য করছে কৃষি মন্ত্রক,কেন্দ্রীয় সরকার।

অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন এপেডার চেয়ারম্যান অভিষেক দেব, ত্রিপুরার কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায়, এপেডা-র সচিব, ড. সাস্বতী বসু, ত্রিপুরার কৃষি অধিকর্তা, ড. ফণী ভূষণ জমাতিয়া সহ সংশ্লিষ্ট  আধিকারিকরা।

Related Posts

Scroll to Top