প্রশাসনের নিষ্ক্রিয়তাকে আর কোনভাবেই মেনে নেবেন না স্থানীয়রা, ধারাবাহিকভাবে প্রতিবাদ হবে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে । বুধবার এই আওয়াজ তুলে বিক্ষোভ এ ও শামিল হলো স্থানীয়রা। অভিযোগ এদিন দুপুরে মোহনপুর মহকুমার বড়কাঠালের মোকাম ব্রিজ সংলগ্নতে সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চললে সেখানে প্রতিবাদে শামিল হন স্থানীয় সচেতন মানুষজন। ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন বন দপ্তরের কর্মীরা কিন্তু সেখানে তাদের ভূমিকা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়।এলাকাবাসীর আরো অভিযোগ, সোনাই নদী ঘিরে প্রায় বারোটি অবৈধ বালুঘাট গড়ে উঠেছে।দীর্ঘদিন ধরে এই ঘাটগুলো থেকে বালি লুঠ করছেন মাফিয়ারা।এর ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে, তলদেশের নাব্যতা হ্রাস পাচ্ছে এবং নদীভাঙনে একে একে গ্রাস করছে বিস্তীর্ণ কৃষিজমি।প্রতিবছর এই কারণে বন্যার কবলে পড়ে চরম ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে খুব অগ্রেটেড স্থানীয় একাংশ মহল ।এদিন বন দপ্তরের কয়েকজন কর্মী ওই এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ জনতা তাদের ঘিরে ধরে প্রতিবাদ জানান।অভিযোগ, সাধারণ মানুষের প্রতিবাদের মুখে পড়ে একসময় ওই কর্মীরা কোনোমতে এলাকা ছেড়ে পালিয়ে যান।এরপরই অবৈধ বালুঘাটগুলি পুরোপুরি বন্ধ করা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা।অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।


















