• হোম
  • দেশ
  • শিলং-এ হিংসার ঘটনায় KSU-র তিন শীর্ষ নেতা গ্রেপ্তার
Image

শিলং-এ হিংসার ঘটনায় KSU-র তিন শীর্ষ নেতা গ্রেপ্তার

-কালো পতাকা নিয়ে বাইক র‍্যালির সময় হিংসাত্মক ঘটনার জেরে গ্রেপ্তার তিন। খাসি স্টুডেন্টস ইউনিয়ন’র তিন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে। ধৃতরা হলেন KSU-র সভাপতি রেমন্ড খারজানা, সাধারণ সম্পাদক রুবেন নজিয়ার এবং সহ-সভাপতি পিনকেমলাং সানমিয়েট। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা-র একাধিক ধারায় মামলা নেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি সম্পত্তি নষ্ট,সাধারণ মানুষের উপর আক্রমণ এবং বেআইনি জমায়েত সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নিয়ে যাওয়া হয় ধৃতদের।যদিও KSUনেতারা র‍্যালির সময় ঘটে যাওয়া হিংসার জন্য দুঃখপ্রকাশ ও ক্ষমা চেয়েছিলেন গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলন করে। শুধু তাই নয়, নিজেদের অবস্থানও স্পষ্ট করেন কালো পতাকার বাইক র‍্যালির পক্ষে। এদিকে শিলংয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে KSU-র শীর্ষ তিন নেতার গ্রেপ্তারকে ঘিরে।

Related Posts

Scroll to Top