Image

পড়ুয়াদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলা-ই লক্ষ্য

আগামী প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিমুখী করে তোলার লক্ষে খোয়াই জেলা ভিত্তিক বিজ্ঞান সেমিনার। মঙ্গলবার খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে জেলাভিত্তিক বিজ্ঞান সেমিনার হয়। এতে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ১৮টি টিম অংশগ্রহণ করে এবং বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয় উপস্থাপন করে। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তাধারা ও বৈজ্ঞানিক চেতনা জাগ্রত করা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়,খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা, জেলা শিক্ষা আধিকারিক নীলমণি দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী রঞ্জন দাস, প্রণব বিশ্বাস, মাধব চক্রবর্তী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন দেববর্মা। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকরা।বক্তাদের আলোচনায় উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত ২০৪৭’ গঠনের লক্ষ্যে আগামী প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিমুখী করে তোলার প্রয়োজনীয়তা রয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই এ ধরনের বিজ্ঞান সেমিনারের আয়োজন করা হয়েছে।সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ের উপর গবেষণাধর্মী প্রবন্ধ ও উপস্থাপনা তুলে ধরে।

Related Posts

Scroll to Top