সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • জেলার খবর
  • প্রাকৃতিক দুর্যোগ থেকে সমাজ সেবা,ফুটে উঠবে তিন ক্লাব!
Image

প্রাকৃতিক দুর্যোগ থেকে সমাজ সেবা,ফুটে উঠবে তিন ক্লাব!

হাতে মাত্র কিছু দিন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে পুজো উদ্যোক্তারা। এ বছর পুজোর থিম ও সমাজকল্যাণমূলক কর্মসূচীতে ভিন্নভাবে তুলে ধরতে চলেছে আমবাসার তিনটি ক্লাব। ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন, শুধু থিম ফুটিয়ে তোলাই নয়, দুর্গোৎসবের প্রাক্কালে বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজেও নিয়মিত অংশ নিচ্ছে তারা।

আমবাসার সংহতি সামাজিক সংস্থা এবার ৩২ বছরে পা দিতে চলেছে। এই পূজার বাজেট রয়েছে ৬ লক্ষ টাকা এবং এ বছরের মূল থিম ‘প্রাকৃতিক বিপর্যয়’। দুর্গোৎসবকে সামনে রেখে ক্লাবটি বিভিন্ন ধরনের সমাজকল্যাণমূলক কাজও নিয়মিত করে যাচ্ছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

অন্যদিকে, সুকান্ত সামাজিক সংস্থা প্রতিবারই দর্শনার্থীদের নজর কাড়তে ভিন্নধর্মী ভাবনা নিয়ে দশভুজার আরাধনায় ব্রতী হন। এবছর তাদের পূজার থিম ‘শ্রীচরণেষু বাবা’, যা বাবার আত্মত্যাগ ও কঠোর পরিশ্রমের থিমের ওপর আধারিত। ৫ লক্ষ টাকা বাজেটের এই পুজোয় সামাজিক কাজের অংশ হিসেবে বস্ত্রদান এবং স্বচ্ছ ভারত অভিযানে শামিল হয়েছে ক্লাবটি।

আমবাসার আরেকটি স্বনামধন্য ক্লাব টাউন ক্লাব বহু বছর ধরে দুর্গাপূজার আয়োজন করে আসছে। এবছর তাদের পূজার থিম ‘আত্মশুদ্ধি কল্পতরু’ এবং বাজেট ১৫ লক্ষ টাকা। এই দুর্গোৎসবকে সামনে রেখে তারাও বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে।আমবাসার এই তিনটি ক্লাব প্রতিবারের মতো এবারও তা প্রমাণ করে দিল তাদের এই সৃজনশীল থিম ও জনকল্যাণমূলক উদ্যোগগুলোর হাত ধরেই এ বছরের দুর্গোৎসব হয়ে উঠবে আরও বেশি অর্থবহ ও আনন্দমুখর।

Related Posts

Scroll to Top