সরকারি সিল ব্যবহার করে জাল নথি তৈরির অভিযোগে ধৃত যুবক। পাল্টা কয়েকজনের বিরুদ্ধে পেঁচারথল থানায় মামলা দায়ের করলেন ধৃত যুবকের স্ত্রী।
সরকারি অফিসের সিল জালিয়াতি করে ভুয়ো নথি তৈরির অভিযোগে পেঁচারথল থানাধিন শিবনগর এলাকা থেকে জনতার হাতে আটক এক যুবক। যুবককে প্রথমে মারধরও করে স্থানীয়রা।ধৃত যুবক স্বীকার করে সে সিল জাল করে নথি তৈরি করে। তাঁর সঙ্গে আরও কয়েকজন যুক্ত রয়েছে।
টনার খবর পেয়ে ছুটে যায় পেঁচারথল থানার পুলিস।এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে যুবককে থানায় নিয়ে আসে। পুলিস তাঁর কাছ থেকে অনেক গুলি সিল উদ্ধার করেছে বিভিন্ন সরকারি অফিসের।
এদিকে অভিযুক্ত থানায় এসে বয়ান পাল্টে দেয়। সে পাল্টা অভিযোগ করে যারা তাকে মারধর করেছে সেই যুবকরা মোটা অংকের অর্থ দাবি করেছে। এমনকি মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ তাঁর ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচার করার জন্যও নাকি চাপ দিয়েছে।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতকে মারধরের অভিযোগে পুলিসে মামলা করেছে আক্রান্ত যুবকের স্ত্রী।পুরো ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। দাবি উঠেছে সঠিক তদন্ত ক্রমে যাতে পুলিস প্রকৃত রহস্য খুঁজে বের করে এবং দোষীদের চিহ্নিত করে।


















