আই জি আইন-শৃঙ্খলার গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ৪ অভিযুক্ত। সোমবার ধৃতদের আদালতে সোপর্দ করে যাত্রাপুর থানার পুলিস।
এ ডি সি ভিলেজ কমিটির ভোটের ফলাফল ঘোষণা দিন ঝামেলা হয়েছিল যাত্রাপুর থানাধিন থলিবাড়ি এলাকায়।অভিযোগ সেদিন হামলা করা হয়েছিল আই জি আইন শৃঙ্খলার গাড়িতেও। এই ঘটনা নিয়ে থানায় একটি মামলা হয়। পুলিস ঘটনার তদন্তে নেমে প্রথমে তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করে। রবিবার রাতে ফের এই ঘটনায় আরও চার যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃতরা সোনামানিক ত্রিপুরা,বজেন্দ্র ত্রিপুরা ,ভদ্র কুমার ত্রিপুরা ও যাত্রাপদ ত্রিপুরা। এদের বাড়ি ধূপছড়ায়। যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিকের নেতৃত্বে বিশাল পুলিশ ,টিএসআর গোটা এলাকা ঘেরাও করে আটক করে তাদেরকে।
ধৃত চারজনকে সোমবার সোনামুড়া আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় অন্য অভিযুক্তদের জালে তোলা হবে বলে জানান ও সি।


















