সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

কাদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী

হেলমেট না পরে বাইক চালানো নিয়ে নাম না করে নিজ দলের নেতাদের কি নিশানা করলেন মুখ্যমন্ত্রী? শনিবার মুখ্যমন্ত্রীর বক্তব্যে এই প্রশ্নের উঁকি দিল।

অনেক যুবক হেলমেট ছাড়া বাইক চালানোকে নিজেদের বাহাদুরি মনে করে। শুধু তাই নয়, অনেক সময় রাজনৈতিক ভাবে প্রভাবশালী ব্যক্তিরাও হেলমেট পড়ে না। তাদের ধারণা হেলমেট পড়লে চেহারা চেনা যাবে না। এই মানসিকতা থেকে তাদের দূরে রাখতে হবে। প্রয়াসের মাধ্যমে বোঝানো দরকার। হেলমেট ছাড়া বাইক চালানো নিয়ে নাম না করে নেতাদের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী।শনিবার এ ডি নগর পুলিস লাইনে সড়ক সুরক্ষা সামগ্রী বিলি করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এই কথা গুলি বললেন। তিনি বলেন নেশাগ্রস্ত অবস্থায়ও অনেকে গাড়ি চালান। ট্রাফিক দপ্তরের উদ্দেশ্যে বলেন রাত্রি বেলায় যাতে এসব দিকে নজর দেয়।

সড়ক সুরক্ষা তহবিল থেকে এসব সামগ্রী এদিন বিলি করা হয় ট্রাফিকের মধ্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী, দপ্তরের সচিব ইউ কে চাকমা সহ অন্যরা।

Related Posts

Scroll to Top