সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • পুর-নগর সংস্থাকে উন্নয়নের সঠিক দিশায় নিয়ে যাওয়া হচ্ছে:মুখ্যমন্ত্রী
Image

পুর-নগর সংস্থাকে উন্নয়নের সঠিক দিশায় নিয়ে যাওয়া হচ্ছে:মুখ্যমন্ত্রী

বর্তমান বি জে পি সরকার ক্ষমতায় আসার পরে একের পর এক উন্নয়ন হচ্ছে। কমার্শিয়াল কমপ্লেক্স কাম মাল্টি লেভেল কার পার্কিং’র উদ্বোধন করে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

রাজ্যে প্রথম গড়ে উঠা বহু প্রতীক্ষিত কমার্শিয়াল কমপ্লেক্স কাম মাল্টি লেভেল কার পার্কিং’র উদ্বোধন হয় বৃহস্পতিবার। রাজধানীর পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় গড়ে উঠে এটি। এদিন এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন হয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে। স্মার্ট সিটি প্রকল্পের অধীনে পি পি পি মডেলে কমার্শিয়াল কমপ্লেক্স কাম মাল্টি লেভেল কার পার্কিং’টি তৈরি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সচিব কিরণ গিত্যে, নগর উন্নয়ন দপ্তরের সচিব ডঃ মিলিন্দ রামটেকে, পুর নিগমের কমিশনার সহ বিশিষ্টজনেরা। আধুনিক মানের এই কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ২১ টি পুর ও নগর এলাকাকে উন্নয়নের সঠিক দিশায় নিয়ে যাওয়া হচ্ছে। সত্যিকারের পি পি পি মডেলে কিভাবে কাজ করাতে হয় এই সরকার দেখিয়েছে এই কমপ্লেক্স তৈরির মধ্যদিয়ে।

উদ্বোধনী দিনে উৎসাহী মানুষের ভিড় লক্ষ্য করা যায় কমপ্লেক্সে। এই কমপ্লেক্সে সুযোগ মিলবে রাজ্যের ছেলে-মেয়েদেরও কাজের। এক কথায় উন্নত শহরের রূপ নিতে যাচ্ছে স্বপ্নের আগরতলা শহর।

Related Posts

Scroll to Top